Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্ক্রিন টাইম

সোনালি দিন

  • বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে আবারও আলোচনায়। ওয়েব সিরিজ ‘রাখ’ নিয়ে দর্শকের সামনে ফিরছেন তিনি
বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৮:২৮
সোনালি দিন

সোনালি বেন্দ্রে

বলিউডের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে আবারও আলোচনায়। নতুন ওয়েব সিরিজ ‘রাখ’-এ অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। সিরিজটি নির্মিত হয়েছে ১৯৭০-এর দশকের শেষ দিকের দিল্লিকে কেন্দ্র করে, যখন সন্ধ্যার পরও শিশুদের একা বাইরে পাঠাতে অভিভাবকদের ভয় ছিল না।

সিরিজে মোনা অরোরা নামের এক অসহায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন সোনালি। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, ‘রাখ আমাকে আকৃষ্ট করেছে এর বহুস্তরীয় ও আবেগঘন গল্পের জন্য। এটি থ্রিলার হলেও মূলত গভীর মানবিক গল্প। মোনা একই সঙ্গে ভঙ্গুর এবং শক্তিশালী একজন নারী। চরিত্রটি আমাকে এমন কিছু আবেগের জায়গা অন্বেষণের সুযোগ দিয়েছে, যা আগে কখনো করিনি।’ ক্যারিয়ারের শীর্ষ সময়ে কিছুটা বিরতি নিলেও কখনো পুরোপুরি হারিয়ে যাননি সোনালি। বিয়ে, মাতৃত্ব এবং পরে টেলিভিশনে কাজের মাধ্যমে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন তিনি।

অভিনয়জীবনে দীর্ঘ বিরতির পর ২০২২ সালে ওয়েব সিরিজ ‘দ্য ব্রোকেন নিউজ’-এর মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন। এরপর আবার বিরতি। ফিরছেন ‘রাখ’ সিরিজ থেকে। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর কাজে ফেরা তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। চিকিৎসার পর শারীরিক দুর্বলতা, স্মৃতিশক্তির সমস্যা এবং মানসিক চাপের মধ্য দিয়েও তিনি নতুন করে নিজেকে গড়ে তুলেছেন। নারীদের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে সোনালি বলেন, ‘আমি ভাগ্যবান যে সন্তানের প্রয়োজনের সময় কাজ না করার সুযোগ পেয়েছি। দেশের অধিকাংশ নারী সেই সুযোগ পান না। তবে আমার মা আমাদের তিন বোনকে একটি কথা শিখিয়েছিলেন— স্বামী যত ধনীই হোক, আর্থিকভাবে স্বাধীন না হওয়া পর্যন্ত বিয়ে নয়। এখন বুঝি, আর্থিক স্বাধীনতাই নারীর সবচেয়ে বড় শক্তি।’

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। দীর্ঘদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলেও পরে ভুয়া তথ্য ও নকল অ্যাকাউন্টের কারণে সেখানে সক্রিয় হন। ‘আমি নেতিবাচকতার অংশ হতে চাই না। সোশ্যাল মিডিয়াকে আমি একটি ইতিবাচক মাধ্যম হিসেবে ব্যবহার করি। সেখানে আমার বুক ক্লাব পরিচালনা করি এবং গঠনমূলক আলোচনায় অংশ নিই’— বলেন তিনি।

নব্বইয়ের দশকের বলিউডে স্বজনপ্রীতি ও পুরুষতান্ত্রিকতার প্রসঙ্গ উঠলে সোনালি জানান, সে সময় আন্ডারওয়ার্ল্ডের প্রভাবও ছিল প্রবল। অনেক সিনেমার সুযোগ তিনি হারিয়েছেন শুধু কিছু নির্দিষ্ট পার্টিতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে। তিনি বলেন, ‘আজ ভাবলে অবাক লাগে, তখন এত সাহস কোথা থেকে পেয়েছিলাম। আমার মা-বাবার শিক্ষা আমাকে সঠিক পথে থাকতে সাহায্য করেছে।’

২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন সোনালি। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘ক্যানসার নিয়ে মানুষ কথা বলতে চাইত না। যেন এটি লজ্জার কিছু। কিন্তু আমি বুঝেছিলাম, এই নীরবতা ভাঙা দরকার।’ চিকিৎসার পুরো যাত্রাপথ তিনি প্রকাশ্যে শেয়ার করেন। কারণ তার বিশ্বাস, সচেতনতা বাড়ানো জরুরি। সোনালি বলেন, ‘অনেকে আমাকে বলেছে, আমার কথা শুনে তারা ক্যানসার পরীক্ষা করিয়েছে। যদি একজন মানুষের জীবনও বাঁচে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

জীবনের নানা ঝড়-ঝাপটা পেরিয়ে আজ নতুন আত্মবিশ্বাসে ফিরেছেন সোনালি বেন্দ্রে। ক্যানসার জয়, অভিনয়ে প্রত্যাবর্তন এবং নতুন প্রজন্মের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন—সত্যিকারের তারকারা কখনো হারিয়ে যান না, তারা সময়ের সঙ্গে নিজেদের নতুনভাবে আবিষ্কার করেন।

সোনালি বেন্দ্রেবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে