Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

লাভের টাকায় হাত পড়ে না, ছাই হয় গরিবের জীবন

  • ফিল্ম সিটির আগুনে সিনেমাকর্মীদের ক্ষোভ
বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৫৯
লাভের টাকায় হাত পড়ে না, ছাই হয় গরিবের জীবন

সংগৃহীত ছবি

রুপালি পর্দার চকচকে জগতের অন্তরালে আবারও উন্মোচিত হলো চরম অবহেলা ও অব্যবস্থাপনার এক ভয়াবহ চিত্র। মুম্বাইয়ের বিখ্যাত ফিল্ম সিটিতে অগ্নিকাণ্ডের পর এবার সরাসরি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের কাছে বিচার দাবি করল শ্রমিকদের সংগঠন ‘অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।

সোমবার বিকালে সোনালি বেন্দ্রে ও মুনাওয়ার ফারুকী উপস্থাপিত কালার্স টিভির রিয়েলিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা ২’-এর শুটিং সেটে ভয়াবহ আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী এমটিভি ‘হাসল’-এর সেটেও ছড়িয়ে পড়ে।

কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, এই অগ্নিকাণ্ড রুপালি পর্দার পেছনের নিরাপত্তাহীনতাকে চরমভাবে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

দুর্ঘটনার পরই এক্সে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে এআইসিডব্লিউএ। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিষয়টিকে কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং ‘অপরাধমূলক অবহেলা’ এবং ‘লোভ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ‘কয়েকটি টাকা বাঁচানোর জন্য প্রযোজক এবং টিভি চ্যানেলগুলো মৌলিক ফায়ার সেফটির ব্যবস্থা পর্যন্ত রাখে না। সেট আগুনে পুড়ে ছাই হয়ে যায়, যার মূল্য চোকাতে হয় সাধারণ হতদরিদ্র শ্রমিকদের। আর কোটি কোটি টাকা পকেটে ভরা প্রযোজক-চ্যানেলগুলো আরামে পার পেয়ে যায়। অগ্নিনির্বাপকব্যবস্থা ছাড়াই কীভাবে ফিল্ম সিটির ভেতরে শুটিং চলছিল, সেট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি তা জানত না?’


আরও পড়ুন

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ দিলেন আরিফিন শুভ

০৬ অক্টোবর ২০২৬

তাদের তোলা তিনটি মূল দাবি হলো, সেটে অগ্নিকাণ্ডের কারণ ও ফায়ার সেফটির অভাব নিয়ে একটি দ্রুত ও নির্দিষ্ট সময়ের মধ্যে উচ্চপর্যায়ের তদন্ত করা, দায়িত্বে অবহেলা ও জীবনের ঝুঁকি তৈরি করার অপরাধে শোয়ের চ্যানেল, প্রযোজক এবং প্রোডাকশন হাউসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং এই চরম অবহেলার দায় নিয়ে ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টরের অবিলম্বে পদত্যাগ করা।

এ ছাড়া, প্রতিটি সিনেমার সেটে বাধ্যতামূলক ফায়ার অডিট এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম রাখা না হলে সংশ্লিষ্টদের শুটিং লাইসেন্স বাতিলেরও জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

শোর সেটে অগ্নিকাণ্ডের এই ঘটনায় বলিউড জুড়ে তোলপাড় সৃষ্টি হলেও আপাতত কোনো হতাহত না হওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ কলাকুশলীরা। তবে মূল দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত পিছু হটবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মী-নেতারা।

সোনালি বেন্দ্রেরিয়েলিটি শোবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়