সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (চালক) হত্যার ঘটনায় বাবা ও তার চার ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।গতকাল বুধবার নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় মামলাটি করেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা হলেন কানাইঘাট উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে মুজন আলী (৫৫) এবং তার চার ছেলে জাকারিয়া (৩০), ইয়াহিয়া (২৫), শাহরিয়া (২২) ও কিবরিয়া (১৯)। মামল...