আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি চিরকালের জন্য তুলে রাখার পরামর্শ দিয়েছেন কোমোর প্রধান কোচ সেস্ক ফ্যাব্রেগাস। তার মতে, লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাসকে বিবেচনা করা ঠিক হবে না। বরং তরুণ এই ফুটবলারকে প্রত্যাশার বাড়তি চাপ থেকে দূরে রেখে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন কোমোর তরুণ তারকা নিকো পাস হতে পারেন মেসির যোগ্য উত্তরসূরি। তবে এই ভাবনার সঙ্গে একমত নন ফ্...