নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘আজকের শিক্ষকেরাই আগামীর বাংলাদেশ নির্মাণের কারিগর। সমাজে বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব প্রতিরোধে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।’বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘আপনারা জাতীয়করণ বা সরকারিকরণ নিয়ে ভ...