২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার সবটুকু জুড়ে এখন এই চলচ্চিত্র। সেই গল্প শুনেছেন পান্থ আফজাল
শিকড়, অস্তিত্ব ও ইতিহাসের গল্প
‘যাপিত জীবন’-এর প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে আনজুম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। তার কাছে এটি শিকড়, অস্তিত্ব ও ইতিহাসের গল্প। তিনি বললেন, ‘এই সময়ের বাংলাদেশে দেশের গল্প, ভাষার গল্প মানুষ কতটা আগ্রহ নিয়ে দেখবে, সেটি একটি প্রশ্ন। এখন সবাই একটু বাণিজ্যিক সিন...