উচ্চশিক্ষা খাতে ব্যাংকিং সেবা সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (সিডব্লিউইউ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকের বিশেষায়িত শিক্ষা উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় এই চুক্তি সম্পন্ন হয়।আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারকের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা সুবিধা চালু হবে। এর মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক হিসাব পরিচালনা, বেত...