কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামি ৯৫ জন। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫২ থেকে ৫৯ জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী।আজ সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।তিনি জানিয়েছেন, ‘সেনাবাহিনীর একজন সদস্য বাদী হয়ে হত্যামামলা করেছেন। এ ছাড়া মানব পাচার ও অস্ত্র আইনে আরও দুটি মামলা করেছে পুলিশ। তিনটি মামলায় এজাহারনামীয় ও অজ্ঞ...