সিরিয়ার উত্তরাঞ্চলে একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।আজ সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ঈস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে একের পর এক বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানিয়েছেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আ...