দয়া মহান আল্লাহর এক বিশেষ গুণ। তিনি পরম দয়ালু, অসীম
করুণাময়। তাঁর রহমত সমগ্র সৃষ্টিজগতৎকে পরিবেষ্টন করে আছে। আকাশ-বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, মানুষ, পশু-পাখি
সবকিছুই তাঁর দয়ার পরশে সিক্ত।
যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিজীবের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করে, আল্লাহতাআলা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তাকে নিজের বিশেষ রহমতের অন্তর্ভুক্ত
করেন। মানুষের প্রতি দয়া, অসহায়দের সাহায্য, এতিমদের
মাথায় স্নেহের হাত বুলিয়ে দেওয়া,
বৃদ্ধ পিতা-মাতার সেবা করা, গরিব-মিসকিনের
কষ্ট লাঘব করা, এমনকি পশু-প...