সম্প্রতি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে সৃজন পাঠচক্রের সাহিত্যবিষয়ক আয়োজন। এতে দেশের স্বনামধন্য কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন। দুই পর্বে বিভক্ত এ আয়োজনে প্রথম পর্বে মোহাম্মদ জামিল আক্তার রচিত ও কবি হাইকেল হাশমী অনূদিত গল্পগ্রন্থ ‘সংখ্যায় বিভক্ত জীবন’-এর পাঠ-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ‘জাতীয় জীবনে বিপ্লবের তাৎপর্য’ বিষয়ে একক বক্তৃতা দেন কবি ও চিন্তক রেজাউল করিম রনি।বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ উর্দু সাহিত্যিকদের একজন মোহাম্মদ জামিল আক্তার। সৃজন থেকে প্রকাশিত হয়েছে তাঁর গল্পগ্রন্থ ‘...