বাইরে থেকে দেখলে মনে
হবে পরিত্যক্ত কোনো ভবন। কাছে গেলে ছমছম করে শরীর। চারপাশের ঝোপঝাড় আর লতা যেন ভবনটিকে
চেপে ধরেছে। পোশাক পরিবর্তনের কক্ষগুলোও আবর্জনায় ভরা, পুলের জমে থাকা পানিতে ভাসছে
বর্জ্য। দিনের বেলাতেই যেখানে যেতে ভয় পান অনেকে, রাতে সেখানে বসে মাদকসেবীদের আড্ডা—
এমনই দশা ফেনীর মাহবুব উল হক পেয়ারা সুইমিং পুলের। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত
এই সুইমিং পুল উদ্বোধনের পর অল্প কিছুদিন শিশুদের সাঁতার প্রশিক্ষণ হলেও গত আড়াই দশকে
আর চালু হয়নি। ফলে যে উদ্দেশ্যে এটি নির্মাণ করা হয়েছিল, সেই...