অক্টোবরের
শেষ। ভারতের সীমান্তঘেঁষা মাধবপুরের রামপুর গ্রাম। বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই খালাতো বোন
সামিরা আর অনামিকা ঢাকা
থেকে নানাবাড়ি বেড়াতে এসেছে। ছোট খালা সেলিনা
পারভীন বাড়িতে একা থাকেন। স্থানীয়
কলেজের ইতিহাস শিক্ষক সেলিনা খালা ওদের আসার
কারণে কয়েক দিন ছুটি
নিয়েছেন।
ওদের
গ্রামটা দারুণ লাগছে। মানুষগুলো বেশ ভালো। তবে
সন্দেহজনক কিছু ব্যাপার আছে,
বিশেষ করে ভারতের সীমান্তঘেঁষা
রসুলপুর গ্রামের দিকে যে রাস্তাটা
গেছে, তার পাশের পোড়াবাড়িটা
ঘিরে অদ্ভুত এক রহস্য ডালপালা
মেলেছে।
এক সন্ধ্যায় চ...