জাপানের গেরো শহরের কানায়ামাচো এলাকায় মাজে নদীর তীরে রয়েছে এক অদ্ভুত সিঁড়ি। দূর থেকে দেখতে সাধারণ সিঁড়ি মনে হলেও, একে সিঁড়ির চেয়ে কংক্রিটের মই বলাই বেশি মানানসই। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ একে জাপানের সবচেয়ে ভয়ংকর সিঁড়ি বলেও আখ্যা দিয়েছেন। নির্দিষ্ট কোণ থেকে দেখলে মনে হয়, সিঁড়িটি মাটির সঙ্গে প্রায় খাড়াভাবে দাঁড়িয়ে আছে। ধাপগুলো এতটাই সরু যে পা রাখাই কঠিন। আর ভরসা বলতে রয়েছে একটি মরচে ধরা হাতল।এই সিঁড়ির ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯৬০-এর দশকের শ...