এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মোট ১ হাজার ২০৪ শিক্ষার্থী। এই বোর্ডে পাসের হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। পাসের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। সম্মেলনে জানানো হয়, এ বছর এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ...