ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী কোচিং স্টাফে যুক্ত হতে যাচ্ছেন। নতুন কোচ মরিসিও পচেত্তিনোর কোচিং প্যানেলে জায়গা পেয়ে ইতিহাস গড়ছেন স্প্যানিশ ফিটনেস কোচ সিলভিয়া তুইয়া ভিনাস। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী সিলভিয়ার নিয়োগ ইউনাইটেডে নতুন ইতিহাসের সূচনা করবে।আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর অধীনে সিলভিয়ার কাজ করার অভিজ্ঞতা অবশ্য এটিই প্রথম নয়। ২০২৪ সালের অক্টোবরে পচেত্তিনো যখন যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্বে ছিলেন, তখন সিলভিয়া সেখানে প্র...