১৯৭৫ সালের ৭ নভেম্বরকে ‘সিপাহি-জনতার বিপ্লব’ কিংবা ‘বিপ্লব ও সংহতি দিবস’— যে নামেই স্মরণ করা হোক, ওই দিনের ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সেনাবাহিনীতে কী ঘটেছিল, তা নিয়ে আলোচনা তুলনামূলকভাবে কম। অথচ ঘটনার মাত্র তিন দিন পর ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক গোপন কূটনৈতিক টেলিগ্রামে উঠে এসেছে সেনাবাহিনীর ভেতরে ভয়াবহ বিশৃঙ্খলা, কর্মকর্তাদের নিরাপত্তাহীনতা এবং হত্যাকাণ্ডের বিবরণ।
১৯৭৫ সালের ১০ নভেম্বর ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ইউজিন বোস্টার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ‘লাস্ট উইক ইন...