বেসরকারি শিক্ষকদের ঈদ মানেই উৎসবের চিড় ধরা আনন্দ— সেমাই-চিনি কিনবেন, না ছেলেমেয়েদের জন্য পোশাক? সরকারি স্কুলের শিক্ষকদের বোনাস যেখানে মূল বেতনের সমপরিমাণ, সেখানে তারা পেতেন মাত্র ২৫ শতাংশ (বর্তমানে ৫০ শতাংশ)। অনেক বেসরকারি শিক্ষক তাই মজা করে বলেছেন, ‘এই টাকায় ঈদ নয়, শুধু সেমাই হয়।’এই যখন অবস্থা...