নারায়ণগঞ্জের সিটি নগর পার্কে ‘বন্দুক’ হাতে দুই তরুণের ঘোরাফেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেই দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর উপজেলার বন্দর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা বন্দুকও উদ্ধার করা হয়েছে।আটক হওয়া দুই তরুণ হলেন- লিমন তোহা (২২) ও ইয়াসিন মোল্লাকে (২৩)। লিমন তোহা বন্দর বাজার এলাকার মো. শাহীন আহমেদের ছেলে। অপর দিকে ইয়াসিন মোল্লার বাবা স্বপন মোল্লা। যে এলাকায় ভিডিওটি ধারণ করা হয়েছে, সেটি নারায়ণগঞ্...