রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকির ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম আরিফ (৩৭)। তিনি রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, ভুক্তভোগী মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গ...