নেত্রকোনার মদনে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাওয়াকে কেন্দ্র করে ধাক্কায় আব্দুল বারেক (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়ার মৃত আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তিনি চোখ হারিয়েছিলেন। আটক আতিকুল মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পৌরসভায় যা...