যান্ত্রিক ত্রুটিতে টানা ২৭ দিন বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। আজ শুক্রবার রাত ৩টার দিকে কারখানাটির উৎপাদন ইউনিট সচল হয়। বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী জানান, যান্ত্রিক ত্রুটি কাটিয়ে কারখানাটিতে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।কারখানা সূত্র জানায়, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় উৎপাদন। এর আগে গ্যাসসংকটের কারণে টানা ছয় মাস উৎপাদ...