ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পর এবার রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয় ও পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুটি ঘটনাই ঘটেছে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।বীর উত্তম শামসুল আলম সড়কে সিআইডির প্রধান কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ। তিনি বলেছেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’তার ভাষ্য, ‘মালিবাগ ফ্লা...