দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতধারা কে-পপ গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব জুড়ে বড় ধরনের সাংস্কৃতিক প্রভাব তৈরি করেছে। অন্যদিকে, চীনের বিশাল জনসংখ্যা, বড় সংগীতবাজার এবং বিপুল প্রবাসী জনগোষ্ঠী থাকা সত্ত্বেও চীনা পপ বা সি-পপ এখনো কে-পপের মতো বৈশ্বিক জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। কেন এমন হলো?টাইমের বিশ্লেষণধর্মী এক নিবন্ধে বলা হয়েছে, এর পেছনে রয়েছে বাজারের আকার, বিদেশি দর্শকের রুচির সঙ্গে মানিয়ে নেওয়া, আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার এবং শিল্পী-ভক্তদের সম্পর্কের ওপর নিয়ন্ত্রণসহ বেশ কিছু কারণ।সম্প্রতি লস...