বকেয়া রাজস্ব আদায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উদ্যোগে আশানুরূপ সাড়া দিচ্ছেন না ব্যবসায়ীরা। বকেয়া কর পরিশোধে ছাড়, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মামলা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি। কর্মকর্তাদের ছাড় দেওয়ার অনীহা, আইনি জটিলতা, ব্যবসায়ীদের কর পরিশোধে দীর্ঘসূত্রতা এবং দুর্বল ব্যবসায়িক পরিস্থিতিকে এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, বিভিন্ন আদালতে মামলা চলায় ৮২ হাজার ৭৫৭ কোটি টা...