শরীয়তপুরের ডামুড্যায়
লামিয়া বৃষ্টি (১৯) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী
রবিউল ছৈয়ালের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত
৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে ঘটে এ ঘটনা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য,
ছয় বছর আগে প্রেমের সম্পর্কে লামিয়া ও রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউল মাদক
সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সর্বশেষ এক
সপ্তাহ আগে রবিউলকে মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে...