চট্টগ্রাম থেকে ওমানের দক্ষিণাঞ্চলীয় শহর সালালাহতে সরাসরি ফ্লাইট চালু করছে সালাম এয়ার। আগামীকাল বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ রুটে প্রথম ফ্লাইট পরিচালিত হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট চলবে। যাত্রীদের সাড়া পাওয়া গেলে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।ওমানের ধোফার প্রদেশের রাজধানী সালালাহতে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস ও কাজ করেন। নির্মাণশিল্প, কৃষি, বাগান ব্যবস্থাপনা, ফলমূল ও শাকসবজির ব্যবসা, মৎস্য আহরণ এবং সালালাহ ফ্রি জোনের বিভিন্ন কারখানায় কাজ কর...