দীর্ঘদিনের অনাবৃষ্টি ও খরা থেকে
মুক্তি এবং বৃষ্টির জন্য
মহান আল্লাহর রহমত কামনায় কুয়েতজুড়ে
আদায় করা হয়েছে বিশেষ
নামাজ ‘সালাতুল ইস্তিসকা’। শনিবার (২৮
নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে
১০টায় দেশটির ছয়টি গভর্নরেটের ১০৮টি
নির্ধারিত মসজিদে একযোগে এ নামাজ আদায়
করেন মুসল্লিরা।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ
করে আয়োজিত এ নামাজে অংশ
নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনাবৃষ্টি ও খরার প্রভাব
থেকে দেশ, প্রকৃতি, জীবজন্তু
ও মানুষের জীবন রক্ষায় মহান
আল্লাহর কাছে রহমত প্রার্থনা
করেন তারা।...