চাঁদাবাজি ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।সোমবার (২৮ সেপ্টেম্বর) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি।নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে বলেছেন, ‘বন্ধুরা, আমরা চেয়েছিলাম, চাঁদাবাজি বন্ধ হোক। তারেক সাহেব আমাদের কথা শুনলেন না, শুনলেন সালাহউদ্দিন আর শাহ আলমের কথা।’তিনি আরও বলেছেন, ‘আমরা আবারও হুঁশিয়ার করে দিতে চাই, চাঁদাবাজি বন্ধ না হলে, জনগণের স্বার্থে আমরা এই সরকারকে আসসালামু আলাইকুম জানাব।’সম্প্রতি রাজধানী ঢাকার মিরপুর, ইসিবি...