নিরীহ দর্শন ডিম থেকেই ছড়িয়ে পড়ছে বিপদ। ব্রিটেনজুড়ে সালমোনেলা সংক্রমণে একজনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষের অসুস্থ হওয়ার পর এখন এই বিপদের কারণ খতিয়ে দেখছেন স্বাস্থ্য কর্মকর্তারা। প্রাথমিক তদন্তের আঙুল উঠেছে ব্রিটেনের বাইরে থেকে আমদানি করা ডিমের দিকে, যার বড় অংশ রেস্তোরাঁ, ক্যাফে ও অন্যান্য খাবার পরিবেশনকারী প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়েছে। তবে ঠিক কোন দেশ থেকে আসা ডিম এই সংক্রমণের উৎস, তা এখনও নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার ব্রিটেনের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকেএইচএসএ জানায়, ২০২৫ সালের ১১ আগস্ট থেকে চ...