ভাবুন তো, একটি সাধারণ কার্ডবোর্ডের বাক্সে রাখা আছে মানুষের একটি কাটা পা, সঙ্গে কয়েকটি দাঁত আর এক গোছা চুল! বাক্সটি নেওয়া হচ্ছে ৪৩৫ মাইল দূরের এক গবেষণাগারে। শুনতে ভুতুড়ে গল্প বা অদ্ভুত সিনেমার দৃশ্য মনে হলেও, এটি একদম সত্য ঘটনা। আর ওই পা যার তার নয়, বিশ্বের অন্যতম সেরা চিত্রশিল্পী সালভাদর দালির, যিনি ১৯৮৯ সালে প্রয়াত হয়েছেন। কিন্তু মৃত্যুর প্রায় ৩৭ বছর পর তার পা এভাবে কেটে কেন বাক্সে ভরা হলো?ঘটনার শুরু ২০১৭ সালে। পিলার অ্যাবেল নামের এক নারী হঠাৎ দাবি করেন, দালি তার বাবা। বিষয়টি গড়ায় আদালত পর্যন...