জামালপুর ও কুড়িগ্রামের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার, চোরাচালান ও পুশইন ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৩৫টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ও ১৭টি সার্চলাইট স্থাপন করা হয়েছে।আজ শনিবার জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এসব ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপ...