নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সার বিতরণ ব্যবস্থায় চরম অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ উঠেছে। ডিলারের দোকানের সামনে মাঝরাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাননি সাধারণ কৃষকেরা। সার না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুব্ধ মনে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। স্থানীয় ডিলারদের বিরুদ্ধে কৃষকদের সরাসরি সার না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে কীটনাশক বিক্রেতাদের কাছে সার বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে।উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ডিলার পয়েন্টে সার নিতে গিয়ে প্রতিনিয়ত এভাবেই বিপাকে পড়ছ...