মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু সায়াটিক নার্ভ যখন চাপের মুখে পড়ে বা প্রদাহগ্রস্ত হয়, তখন কোমরের নিচের অংশ থেকে নিতম্ব হয়ে পায়ের দিকে তীব্র ব্যথা, ঝিনঝিন, অবশ ভাব কিংবা দুর্বলতা দেখা দেয়, যা সায়াটিকা নামে পরিচিত।
কারণ
মেরুদণ্ডের ডিস্ক সরে যাওয়া, মেরুদণ্ডের নালির সংকীর্ণতা, বয়সজনিত ক্ষয়, অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিংবা দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে কাজ করার ফলে এ সমস্যা হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে কাজ করেন বা ভারী জিনিস বহন করেন, তারা বেশি ঝুঁকিতে...