জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাম্যবাদী’ কবিতা রচনার শতবর্ষ পরও সমাজে বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেছেন সর্বজনকথার সম্পাদক অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেন, ‘নজরুল আজ বেঁচে থাকলে কী ধরনের সমালোচনার মুখে পড়তেন, এমনকি বেঁচে থাকতে পারতেন কি না, কিংবা মৃত্যুর পর তার দাফন হতো কি না— তা নিয়ে প্রশ্ন থেকে যায়।’আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাম্যবাদী কবিতার শর্তবর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়...