বাংলার ইতিহাস, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিবর্তন নিয়ে তরুণ গবেষকদের উদ্বুদ্ধ করতে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো তিন দিনব্যাপী বিশেষ সামার স্কুল। বেঙ্গল
ইনস্টিটিউট অব হিস্ট্রি অ্যান্ড আইডিয়াসের (বিহি) আয়োজনে গত শুক্রবার ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল
সায়েন্সেস (কারাস) মিলনায়তনে শুরু হয় এই আয়োজন।
এবারের সামার স্কুলের মূল শিরোনাম
ছিল— ‘দ্য অটোনোমাস বেঙ্গল, কলোনিয়াল
এনকাউন্টারস অ্যান্ড দ্য মেকিং অব মডার্ন বাংলাদেশ’। আয়োজকরা জানান, তরুণ গবেষক, ব...