বনের গাছ পাহারা দেওয়ার দায়িত্ব যার, তার বিরুদ্ধেই উঠেছে গাছ ‘হাওয়া’ করে দেওয়ার অভিযোগ। এক-দুইটি নয়, সামাজিক বনায়নের ১৮২টি পরিপক্ক ইউক্যালিপটাস গাছ বিক্রির অভিযোগ। এ ঘটনায় দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জের ভবানীপুর বিট কর্মকর্তা ফোরকানুল আলমকে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে ক্লোজ করা হয়েছে।সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক। তদন্ত শেষে ওই বিট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় বন কর্মকর্তার কাছে প্রতিবেদন পাঠান তিনি। এরপরই গত...