বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভৌগোলিক বাস্তবতায় অবস্থিত, যেখানে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেশের নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ, অভিন্ন নদী, পরিবেশ ও সীমান্তবর্তী মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশের স্থলসীমান্ত ভারত ও মিয়ানমারের সঙ্গে যুক্ত। অন্যদিকে রয়েছে বিস্তৃত সমুদ্র। ফলে এখানে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শুধু কূটনৈতিক সৌজন্যের বিষয় নয়; বরং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদেও আন্তর্জাতিক সম্পর্ক...