সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে একটি বিলাসবহুল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে ফ্ল্যাটে মালামালের তালিকা (ইনভেনটরি) তৈরির সময় কার্ডটি উদ্ধার করা হয়।কার্ডের তথ্য অনুযায়ী, ঘড়িটি ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের ‘Rolex Cellini Date’ (মডেল-৫০৫১৯)। এটি ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘Harrods’ থেকে কেনা হয়। ওয়ারেন্টি কার্ডে ঘড়ির মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম রয়েছে। সেখানে মডেল নম্বর ৫০৫১৯ এবং...