সাফ শিরোপা নির্ধারণী মঞ্চে আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে
মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে
ফাইনালে নাম লিখিয়েছে রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে
১-০ গোলে কাঁদিয়ে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠে এসেছে বদলে যাওয়া
পাকিস্তান। ফাইনাল-পূর্ব প্রেস কনফারেন্সে দুই দলের কোচ ও অধিনায়কদের আত্মবিশ্বাসী
ও ঝাঁজালো বক্তব্যে একটা উপভোগ্য ফাইনালই হয়তো দেখা যাবে আজ।
গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে এই দুই দল...