জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলারের জন্য এ বছরটা দারুণ একসময় কাটছে। তার অভিনীত ‘প্রজেক্ট হেইল মেরি’ যেমন কাঁপাচ্ছে বক্স অফিস, তেমনি কান উৎসবে ‘ফাদারল্যান্ড’ সিনেমাটি কুড়াচ্ছে দারুণ প্রশংসা। সবকিছু ঠিক থাকলে তিনি গড়তে পারেন অস্কারের ইতিহাসে এক অবিশ্বাস্য রেকর্ড।আমরা কমবেশি সবাই সিনেমার সেই ‘অস্কার ক্ল...