বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ‘কান্তেইয়ে’ এ বৈঠক শুরু হয়।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে...