পাকিস্তানি নাটক ‘দার-এ-নাজাত’-এ ইংরেজি ও উর্দুর মিশ্রণে সংলাপ বলতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রলিংয়ের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। এবার তার পাশে এসে দাঁড়িয়েছেন প্রখ্যাত পাকিস্তানি অভিনেত্রী সানাম সাইদ। অভিনেতাদের বাচনভঙ্গি বা উচ্চারণ নিয়ে নেটজনতার এই কটু মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কটাক্ষের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করে সানাম সাইদ লিখেছেন— ‘একজন অভিনেতার উচ্চারণ বা কথা বলার ধরন নিয়ে সবাই যেভাবে পড়ে থাকে, তা দেখা বেশ অস্বস্তিকর...