দীর্ঘ চার দশক ধরে ‘বিশ্ব কারখানা’ হিসেবে পরিচিত চীন
তাদের শিল্পনীতিতে এনেছে বড় পরিবর্তন। যেসব শ্রমঘন শিল্পের ওপর ভর করে চীনের অর্থনৈতিক
উত্থান ঘটেছিল, সেগুলোতে মুনাফা বেশ কমে গেছে। অর্থনীতির ভাষায় এগুলোকেই বলে ‘সানসেট
ইন্ডাস্ট্রি’। সেসব শিল্প অন্য দেশে সরিয়ে নিচ্ছে। আর নিজেদের মাটিতে আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স, ইলেকট্রিক গাড়ি ও সেমিকন্ডাক্টরের মতো উচ্চপ্রযুক্তির বা হাইটেকনোলজি
শিল্পের নতুন ভবিষ্যৎ গড়ছে বেইজিং। কয়েক বছর থেকেই ধীরে ধীরে সানসেট ইন্ডাস্ট্রি সরিয়ে নিতে শুরু করেছে চীন। এই তালিকায়...