ইরাকের প্রয়াত একনায়ক সাদ্দাম হোসেনের নৃশংসতা ও রাজনৈতিক ইতিহাসের কথা বিশ্ববাসী জানলেও, তার সিনেমাপ্রীতির কথা হয়তো অনেকেরই অজানা। ১৯৭৯ সালে ক্ষমতায় আসার পরপরই সাদ্দামের মাথায় এক অদ্ভুত ভূত চাপে। তিনি টাইগ্রিস নদীর তীরে বাগদাদ শহরকে আন্তর্জাতিক সিনেমার কেন্দ্রবিন্দু অর্থাৎ ‘বলিউড অন টাইগ্রিস’ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন! আর সেই লক্ষ্যে ১৯৮০ সালে আজকের মূল্যে প্রায় ১০০ মিলিয়ন ডলার খরচ করে তিনি নির্মাণ শুরু করেছিলেন হলিউড স্টাইলের এক ঐতিহাসিক যুদ্ধভিত্তিক সিনেমা ‘ক্ল্যাশ অব লয়ালটিজ’।সম্প্রতি বিবিসির...