গাইবান্ধার সাদুল্যাপুরে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি কার্যালয়ের পাশে পরপর দুটি ‘ককটেল; বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।স্থানীয়রা জানান, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘ...