দৃষ্টিপ্রতিবন্ধী মো. তাফসীরুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্বে পড়ছেন। পাশাপাশি একটি চাকরিও করছেন। চলাচল সহজ করতে ১৫ বছর ধরে সাদাছড়ি ব্যবহার করছেন। কিন্তু খোলা ম্যানহোল, ভাঙা বা কাটা ফুটপাত, ফুটপাতে মোটরসাইকেল চলা বন্ধ করার প্রতিবন্ধকতাসহ নানা কারণে সাদাছড়ির সুফল পান না তাফসীরুল্লাহ। এমনকি অনেকবার ছোটখাটো দুর্ঘটনারও শিকার হয়েছেন।
বেসরকারি চাকরিজীবী ফিরোজা খানমও ২০১৪ সাল থেকে সাদাছড়ি ব্যবহার করেন। সব জায়গায় জেব্রা ক্রসিং না থাকায় এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে রাস্তা পার হত...