আগামী ৮ জানুয়ারি থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে গাজীপুরের সালনা এলাকায় মাওলানা সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজন বন্ধের আহ্বান জানিয়েছেন তাবলিগ জামাতের সুরায়ে নেজামের আলেম-ওলামারা। একই সঙ্গে ১২ ঘণ্টার মধ্যে ইজতেমা বন্ধ না হলে লংমার্চের ঘোষণা দিয়েছেন তারা।আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা হাবিবুর রহমান মিয়াজী। তিনি বলেন, বিতর্কিত সাদপন্থীদের বিশ্ব ইজতেমার আগে...