কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠেই জানালাটা খুললেন। কিন্তু বাইরে কোনো ব্যস্ত রাস্তা, স্কুলবাস বা চেনা গাছপালা নেই-তার বদলে কাঁচের ওপারে নীল পানির এক মায়াবী রাজ্য, আর দল বেঁধে সাঁতার কাটছে ঝাঁকে ঝাঁকে রঙিন মাছ! সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন বলছে, এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়, খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে। 'ডিইইপি' নামের একটি সমুদ্র প্রকৌশলী কোম্পানি পানির নিচে থাকার জন্য চমৎকার এক ঘর তৈরি করেছে, যা একই সাথে গবেষণাগার, থাকার জায়গা ও ডুবোজাহাজ। তারা এই অভিনব কাঠামোর নাম দিয়েছে 'ভ্যা...