সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডকে ‘স্টেট স্পন্সরড মার্ডার’ বা রাষ্ট্রীয় মদদে সংঘটিত হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।তিনি বলেছেন, হত্যাকাণ্ডের বিষয়ে আগে থেকেই র্যাবের ইন্টেলিজেন্স উইং অবগত ছিল। ওই সময় ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত এক কর্মকর্তাকেও শনাক্ত করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জোহা জানিয়েছেন, ওই কর্মকর্তা তাকে বলেছেন, হত্যাকাণ্ডের আগের রাতে তাকে বলা হয়েছিল, ‘একটা কিছু ঘটতে য...